‘আলাদা হলে’ ছাত্রলীগ নেতাদের পরীক্ষা নিচ্ছে ডুয়েট
পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ছাত্রলীগ নেতাদের ‘আলেদা’ পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসন। ক্যাম্পাসে এমন খবর রটনার পর এই নিয়ে ডুয়েট শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতাদের অত্যাচারে স্বাভাবিক জিবন-যাপন করতে পারেনি কোন শিক্ষার্থী। সর্বশেষ কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের নানা ভাবে হেনস্তা করেছে ডুয়েট ছাত্রলীগ। সব কিছু প্রমাণ সহ প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও ডুয়েট প্রশাসন কোন ধরনের বিচার না করেই,বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা নিয়ে তাদের বাঁচিয়ে দিচ্ছে।
এমন অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, ‘ডুয়েটের শিক্ষকরা কখনোই সাধারণ শিক্ষার্থী বান্ধব হতে পারেনি’।
বিস্ময় প্রকাশ করে তারা আরো বলেছেন, ‘আমরা ভার্সিটি খোলার প্রথম দিন থেকেই বিচারের দাবি করে আসছি। অন্যায়কারীদের বিচার হওয়া ছাড়া আমরা পরীক্ষায় বসবো না এমন টাও জানিয়েছি। ভার্সিটির প্রশাসন অপরাধীদের বিচার করবে বলে নিশ্চিয়তা দিয়ে আমাদের পরীক্ষা দেওয়ার আহ্বান জানায়। কিন্তু এখন গোপনে তারাই ছাত্রলীগকে পরীক্ষা ব্যবস্থা করে দিচ্ছে!
সাধারণ শিক্ষার্থীদের দাবী, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা বিচার প্রক্রিয়ার শেষ হওয়া পর যদি নির্দোষ প্রমানিত হয় তখন যেন পরীক্ষা দেয়।
এই বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক ড.উৎপল কুমার এই প্রতিবেদককে বলেছেন, আমাদের বিচার প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে আমরা অপরাধী চিহ্নিত করে তাদের অবশ্যই বিচারের ব্যবস্থা করবো। কিন্তু এখনো যেহেতু তারা অপরাধী প্রমানিত হয়নি তাই আমরা তাদের পরীক্ষা দেওয়ায় বাঁধা দিতে পারি না। তারা যদি দোষী প্রমানিত হয়, তবে আমরা তাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট আটকিয়ে দিয়ে হলেও তাদের শাস্তির আওতায় আনবো।







